খেলা

নতুন আঙ্গিকে শুরু হলো বিপিএল

আবার ১২ দলের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জেবির পৃষ্ঠপোষকতায় এবারের লিগে থাকছে নতুনত্ব। বাফুফে বা পেশাদার লিগ কমিটি তাই এবারের পেশাদার লিগের সাথে জুড়ে দিয়েছে নতুন আঙ্গিক মোড়কটি। নির্দিষ্ট কোনো হোম বা অ্যাওয়ে ভেনু নেই। চারটি স্টেডিয়ামে হচ্ছে খেলা। সব দল সব ভেনুতে গিয়ে খেলবে। এটাই ফুটবলসংশ্লিষ্টদের দৃষ্টিতে নতুনত্ব। এবারের লিগ থেকে অবনমন হবে একটি দলের। এতে সিন্ডিকেটের কবলে পড়ে যেকোনো দলের কপাল পুড়তে পারে। তবে শিরোপার জন্য জমজমাট লড়াইয়ের ইঙ্গিত। একসাথে চার-পাঁচ দল থাকছে প্রতিদ্বন্দ্বিতায়। রোববার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ জামাল-আরামবাগ ম্যাচ দিয়ে শুরু হলো লিগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button