
নাসির উদ্দিন,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চল লেছড়াগঞ্জ ইউনিয়নএ অবস্থিত নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্রে বারসিক এর সহযোগিতায় হরিরামপুর সবুজ সংহতি ও নটাখোলা যুবটিমের উদ্যেগে ৫০টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। চারাগুলো মধ্যে ছিল পেয়ারা, কদবেল, লেবু, তেতুল, জারুল, ওরজুন,ডালিম, বেল, সোনালী, কাঠাল, খেজুরের চারা ।
বৃক্ষ রোপন কর্মসুচীতে অংশগ্রহন করেন লেছড়াগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শাহিন মোল্লা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আয়নুল হক, কাজী ইমরান আহম্মেদ, এ এস আই আকরাম হোসেন ও অন্যান্য পুলিশ সদস্য।
সবুজ সংহতি কমিটির সদস্য সেখ রতন, যুবটিমের সদস্য সেখ রিপন মিয়া, বারসিক হরিরাপুর প্রতিনিধি প্রোগ্রাম অফিসার মোঃ মুকতার হোসেন প্রমুখ।
বৃক্ষ রোপন কর্মসুচীর নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
হরিরামপুর উপজেলা লেছড়াগঞ্জ ইউনিয়নটি নদী ভাঙ্গন এলাকা । প্রতি বছর নদী ভাঙ্গনের কারনে কৃষি ফসল গাছ পালা নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের কারনে এলাকায় বসত বাড়ি কৃষি ফসল, আবাদী জমি সহ ফলন, বনজ ও ঔষুধি গাছপালার অনেক ক্ষতিগ্রস্থ হয়। আর নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্র নতুন করা হয়েছে আর নতুন মাটিতে ফলজ গাছগুলি তাড়াতাড়ি বড় হবে । গাছগুলো আগামীতে দৃশ্যমান হলে সবাই ফল খেতে পারবে ছায়া দিবে। পাখির খাদ্য আবাসস্থল তৈরি হবে। এ সকল গাছ চরের পরিবেশ-প্রকৃতিকে সুরক্ষা করবে।
উল্লেখ্য, বারসিক হরিরামপুর উপজেলায় ২০১১ সাল থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাসহ বিতরণসহ বিভিন্ন সহযোগিতা করছে আসছে। চারাগুলোর মধ্যে রয়েছে তাল,খেজুর, বট পাকর,সোনালি, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, অর্জন, আমলকি, কদবেল, বেল, লেবু, কৃঞ্চচুড়া।




