বিনোদন

নজর কাড়ছে সোহানা খান

বলিউডের কয়েক দশক দাপটের সঙ্গে পার করে দিয়েছেন এমন অনেক তারকার পুত্র-কন্যারা অনেকে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। কেউ কেউ রীতিমতো ভক্ত-দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কারও কারও ফলোয়ার অগনিত। মিডিয়াও তাদের নিয়ে মুখিয়ে থাকছে। 
এর মধ্যে বেশ কিছুদিন ধরে ভক্তদের নজর কেড়েছে শাহরুখ কন্যা সুহানা খান। বয়স আঠারোর দোরগোড়ায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় সোহানা।
বাবার মতো দেখতে হলেও স্টাইল সেন্স পেয়েছে মা গৌরীর। সম্প্রতি মুম্বাইয়ের এক অভিজাত ক্লাবে হ্যালোইন পার্টির আয়োজন করেছিলেন গৌরী খান। এ আয়োজনে নেমেছিল তারকাদের ঢল।

পার্টিতে বেশি উজ্জ্বল ছিল সুহানার উপস্থিতি। শর্ট ট্রান্সপারেন্ট ডিজাইনের পোশাকে প্রায় মেকআপহীন অবস্থায় পার্টিতে এসেছিল কিং খান কন্যা। আর তাতেই সবার মন জয় করে নিয়েছে অষ্টাদশী। ক্যামেরার নজরও ছিল তার দিকে বেশি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button