sliderস্থানিয়

নগরকান্দায় পরিত্যক্ত অবস্থায় ৪ ককটেল উদ্ধার

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় একটি কালভার্টের নিচ থেকে ৪ ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পুরাপাড়ার নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে ৪ টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। 

তিনি আরো বলেন, ককটেল বোমাগুলো একটি বালতির পানির মধ্যে রেখে দেওয়া হয়েছে। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে ককটেল মোবাগুলো নিস্ক্রিয় করবেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button