Uncategorized

নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ পালিত

শেরপুর প্রতিনিধি : সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক নানা কর্মসূচির মধ্যদিয়ে শেরপুর জেলার নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট উপকমিটির তত্বাবধানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বুধবার সূর্যোদয়ের সাথে সাথে নকলা থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে উপজেলায় কর্মরত সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও ভবনের প্রধানগনের নেতৃত্বে শহীদদের স্মরণে স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক সীমিত সংখ্যক ব্যক্তিবর্গের উপস্থিতিতে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পর্যায়ক্রমে আলাদা ভাবে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপরে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন ও অধ্যক্ষ আব্দুল খালেক, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম রেনু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগনসহ উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও রোভার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিন বাদজোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযোদ্ধে শহীদ বা আত্মদানকারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ, মন্দির, প্যাগোডা, র্গীজা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত বা প্রার্থনা করা হয়। দুপুর ২টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি থাকা রোগী ও এতিম খানার শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। তাছাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আলাদা আয়োজনের মাধ্যমে উপজেলার মোট ৩৫৯ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সৌজন্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button