
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় অটো টেম্পু ও সিএনজি চালিত অটো রিক্সা স্ট্যান্ড পরিচালনায় নতুন কার্যকরী উপ-কমিটি গঠন করা হয়েছে। মো. আকরাম হোসেনকে সভাপতি ও মো. রুবেল সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী নকলা উপজেলা শাখার উপ-কমিটি গঠন করা হয়। শেরপুর জেলা শাখার আওতাধীন নবগঠিত উপ-কমিটির কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়। শেরপুর জেলা কার্যালয়ে জেলা কমিটির আয়োজনে সাধারণ সভায় জেলা কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম জুন, কার্যকরী সভাপতি মো. মাসুদুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের যৌথ স্বাক্ষরে এই উপ-কমিটির অনুমোদন করেছে। নবগঠিত উপ-কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরী সভাপতি মো. নাজমুল হক নওফেল, সহ-সভাপতি মো. লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নূর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. লিটন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. মফিদুল হক পলাশ, কোষাধ্যক্ষ মো. হামিদুল হক, দপ্তর সম্পাদক মো. জাকারিয়া জিকি, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবীর, ক্রীড়া সম্পাদক মো. আজাদ এবং ২জন কার্যকরী সদস্য মো. নবিজুল হক ও মো. হাফিজুল ইসলাম। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-নকলা পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ, পৌর যুবদলের আহবায়ক মো. মশিউর রহমান লোটাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাসেল সরকার, পৌর শ্রমিক দলের সাবেক আহবায়ক মো. হিরা মিয়া।



