Uncategorized

নওগাঁ জেলা ফুটবল লীগ এর শুভ উদ্বোধন

শামীনূর রহমান,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা ফুটবল লীগ-২১ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে নওগাঁ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন নওগাঁ সদর – ৫ আসনের সংসদ সদস্য বারিস্টার নিজামুদ্দিন জলিল জন।
৯০ মিনিট খেলায় উদ্ধোধনী ম্যাচে নবারুণ সংসদ -অলিম্পিক ক্রিড়া সংসদ ১-১ গোলে ম্যাচ ড্র হয়।
এ সময় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমুখ।
এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান রেফারি মো. বেলাল হোসেন, সহকারী রেফারি শামীম আহম্মেদ, আব্দুল মমিন,মো. হোসাইন।
এসময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে সবাই মিলে ফুটবল কে আরও সামনে এগিয়ে নিতে জেলা ফুটবল লীগ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ সময় ষ্টেডিয়ামে ফুটবল প্রেমী শত শত দর্শকের উপস্থিতি ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button