slider

নওগাঁয় যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

কাজী কামাল হোসেন,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিকাশ প্রতারণার মিথ্যা অভিযোগ এনে আইয়ুব আলী নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ ) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগী ঐ যুবক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইয়ুব আলী বলেন, গত ৮ মার্চ আনুমানিক দুপুর ১২টার দিকে সদর উপজেলার নাপিত পাড়া বাঁধের মোড় সংলগ্ন রাস্তা দিয়ে ব্যবসায়ীক কাজে যাওয়ার সময় ঐ এলাকার জনি এবং রনি নামে দুই যুবক তার উপর হামলা করে। একপর্যায়ে রাস্তার মোড়ে দড়ি দিয়ে বেধে তার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এ সময় মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রকি ভাই নামে পেইজে ছড়িয়ে দেয়।

এরপর মিধ্যা বিকাশ প্রতারনা করার অভিযোগ এনে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর থানা থেকে আইয়ুবকে কোর্টে চালান করা হয়। ঐ দিন বিকেলে তার বিরুদ্ধে আদালতে বিকাশ প্রতারনার অভিযোগ ১৫১ ধারা প্রমানিত না হওয়ায় আদালত আমাকে খালাস প্রদান করে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান-হামলার পরদিন শুক্রবার বিকেলে ভুক্তভগী আইয়ুব আলীর বড় ভাই আইনুল আলীকে রনি ও তার ভাই জনি দোকান ভাংচুরের ক্ষতিপূরণ বাবদ মুঠোফোনে ২০ হাজার টাকা দাবী করেন। হামলার শিকার হওয়া ভুক্তভুগীর শরীরের বিভিন্ন স্থানে নানান উপশম দেখা দিলে শনিবার দুপুরে নওগাঁ ল্যাব এইড হাসপাতালে ডাঃ শান্তুনু কুমার সাহা তার শরীরের দুইটি যায়গায় আস্ত্রপাচার করার পরামর্শ দেন। এরপর শনিবার রাতে নওগাঁ সদর মডেল থানায় দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) ফয়সাল বিন আহসান জানান- এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষ্যে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button