Uncategorized

নওগাঁয় প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রথম করোনার টিকা নিলেন জেলা প্রশাসক হারুন অর-রশিদ । রোববার সকাল ১০ টায় নওগাঁ সদর আধুনিক হাসপাতালে জেলা প্রশাসক টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের পরই তিনিই প্রথম টিকা নেন।
জানা যায়, জেলা প্রশাসকের পর পর্যায়ক্রমে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেন সিভিল সার্জন ডা. এবিএম হানিফ, ডিপুটি সার্জন ডা. মো. মনজুর -এ- মুর্শেদ। নারীদের মধ্য প্রথম টিকা নেন নওগাঁ সদর আধুনিক হাসপাতালের সিনিয়র নার্স বেগম সুফিয়া খাতুন।
নওগাঁ সদর আধুনিক হাসপাতালের পরিচালক সিভিল সার্জন ডা. এবিএম হানিফ বলেন, প্রথম জেলা প্রশাসকের শরীরে টিকা প্রয়োগের মধ্যদিয়ে নওগাঁয় কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হয়েছে। জেলায় রোববার সকাল ১০ টা পযর্ন্ত ৬ হাজার মানুষ টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছেন।
জেলায় করোনার টিকা সংরক্ষণ, ব্যবস্থাপনা, টিকা দেবেন এমন ব্যক্তিদের তালিকা প্রণয়নসহ যাবতীয় কার্যক্রম সুষ্ঠভাবে শেষ হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে টিকা ব্যবস্থাপনা কমিটি গঠন হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনওদের প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছিলো। কমিটিতে উপদেষ্টা করা হয়েছে স্থানীয় সাংসদদের ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button