Uncategorized

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সদরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের পার-নওগাঁ এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে নওগাঁ-বগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সালমান হোসেন শহরের সুলতানপুর মহল্লার সানাউল্লা হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সালমান হোসেন মোটরসাইকেলযোগে পাশ্ববর্তী বগুড়ার শান্তাহার থেকে ব্যক্তিগত কাজ শেষে নওগাঁ শহরের দিকে আসছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালমান নিহত হয়। পরে স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করতে পারলেও ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিউল ইসলাম বলেন, নিহত সালমান হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button