slider

নওগাঁয় আনন্দ টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

কাজী কামাল হোসেন,নওগাঁ : নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দ টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। হৃদয়ের কথা বলে শ্লোগানে স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি চার বছর পেরিয়ে পাঁচ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালী শেষে জেলা পরিষদ ডাকবাংলো বদলগাছিতে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
আনন্দ টেলিভিশন নওগাঁ পরিবারের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১ টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আলপনা ইয়াসমিন।
আনন্দ টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিকুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল, নির্বাহী সদস্য ও প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক, দীপ্ত টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ রিপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন আনন্দ টেলিভিশনের বদলগাছি উপজেলা প্রতিনিধি রুবেল হোসেন।
অন্যন্যের মধ্যে আনন্দ টেলিভিশনের সাপাহার উপজেলা প্রতিনিধি নিখিল চন্দ্র বর্মণ,আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিয়াম শাহরিয়ার, বদলগাছি প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, এম ওয়াজেদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় সেখানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button