বিবিধ

নওগাঁর ভাষাসৈনিক খাদেমুল ইসলামঃ স্মরণীয়-বরণীয়”

মেসবা খান : তার পুরো নাম নূর আলম খাদেমুল ইসলাম। (জন্মঃ১০ ফেব্রুয়ারি ১৯৩০-মৃত্যুঃ১৯ ডিসেম্বর ২০১৬)
ভাষা সৈনিক খাদেমুল ইসলাম ১০ ফেব্রুয়ারি ১৯৩০ সালে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতার নাম খয়ের উদ্দিন আহম্মদ। আদি নিবাস ধামইরহাট উপজেলার লক্ষণপাড়া গ্রামে।

তিনি ১৯৪৬ সালে নজিপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯৪৮ সালে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাস করেন। সেখানে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সহপাঠী ছিলেন।

তিনি ১৯৫০ সালে রাজশাহী কলেজ থেকে বিএ এবং ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন।
তিনি তখন ভাষা আন্দোলনে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করায় গ্রেফতার হন ও ২৮ দিন কারাভোগ করেন। তখন শহিদ বরকত তার সহপাঠী ছিলেন।

খাদেমুল ইসলাম ১৯৫৩ সালের দিকে প্রথমে নজিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
এরপর নওগাঁর বিএমসি কলেজ প্রতিষ্ঠা হলে কিছুদিন ১৫০ টাকা বেতনে অধ্যাপনা করেন সেখানে। তখন যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ও অন্যান্য সমস্যার কারণে আবার নজিপুর উচ্চ বিদ্যালয়ে ফিরে আসেন।

দেশ স্বাধীনের পর ধামইরহাট সদর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ও ১৯৯০ সালে অবসর গ্রহণ করেন।
তিনি রাষ্ট্রীয় ভাবে কোন সম্মানা না পেলেও স্থানীয়ভাবে তাকে গুণিজন সংবর্ধনা প্রদান ও বগুড়ার ‘স্বকাল সাহিত্য পরিষদ’ এর পক্ষ থেকে একুশে পদক প্রদান করা হয়।

এই প্রবীণ শিক্ষানুরাগী নজিপুর মহিলা কলেজ, নজিপুর বহুভাষী ষাঁটলিপি কলেজ ও নজিপুর আলহেরা ইসলামী আদর্শ একাডেমি স্কুল প্রতিষ্ঠার জন্য জমি প্রদান করেন।
ভাষা সৈনিক খাদেমুল ইসলাম ১৯ ডিসেম্বর ২০১৬ সালে পরলোকগমন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button