Uncategorized
ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে ৫০ চালককে জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটায় উল্টো পথে গাড়ি চালানো ও যত্রতত্র যাত্রী নামানোর দায়ে ৫০টি যানবাহন চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন এ জরিমানা করেন।
জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা রোধে ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ কর্তৃপক্ষ সকাল থেকে বিকেল পর্যন্ত উল্টো পথে চলাচলকৃত যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রো, ট্রাকসহ ৫০টি যানবাহনের চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন জানান, অধিকাংশ গাড়ির চালকরা আইন মানতে চায় না। তারা উল্টো পথে যাওয়ার ফলে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার শিকার হন। এ কারণে আমাদের এ ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে।




