slider

ধামরাইয়ে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আগামী ১০ ডিসেম্বর সাভার রেডিও কলোনী মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভাকে সফল করার লক্ষ্যে ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে ধামরাই সিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এমএ মালেকের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button