Uncategorized

ধামরাইয়ে ইজিবাইকের ওপর গাছ পড়ে ৫ জনের মৃত্যু

সংবাদদাতা, সাটুরিয়া : ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে গাছ কাটার সময় যাত্রীবাহী ইজিবাইকের ওপর গাছ পরে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার দুপুরে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়শা (৬০)। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া শেফালীসহ আহত রয়েছেন আরও তিনজন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর পৌঁছালে সড়কের দুই পাশে কাটতে থাকা গাছ তাদের ইজিবাইকের ওপর পড়ে।
এতে গুরুতর আহত সাতজনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও তিনজন। আহতদের কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গাছ কাটার সময় দুর্ঘটনাবশত একটি গাছ যাত্রীবাহী একটি ইজিবাইকের ওপর পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button