দূর্ঘটনাশিরোনাম

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন শফিকুল (২২) ও ইনসান (২২)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।
তিনি বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটির বেলকনি ধসে তিন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button