Uncategorized

ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মানিকগঞ্জে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড আইন পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মানিকগঞ্জে মিছিল-সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতৃবৃন্দ একটি মিছিল বের করে। মিছিলটি জেলা শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহসভাপতি মাসুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান,কাজী সজীব জয়,দেবেন্দ্র কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন,সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান অমিত,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অভিজিৎ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষক কোন দলের হতে পারে না,সে শুধু ধর্ষকই। যদি ধর্ষনের সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মীও জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যু দন্ড আইন পাশ হওয়ায় বক্তরা প্রধানমন্ত্রীতে ধন্যবাদ জানিয়ে শ্লোগান দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button