আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ধর্ষককে প্রকাশ্যে ১৪৬ চাবুকের আঘাত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ধর্ষণের অভিযোগে প্রকাশ্যে এক যুবককে ১৪৬টি চাবুকের ঘা দেওয়া হয়েছে। গত বছর এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ছিল ১৯ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন শাস্তি দেয়া হয়েছে বলে জানা গেছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক আইনের লঙ্ঘন করলে চাবুক মারা ইন্দোনেশিয়ায় প্রচলিত ব্যাপার। তবে শুধু গুরুতর অপরাধের ক্ষেত্রেই এতবার চাবুক মারা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ওই যুবককে চাবুক দিয়ে ঘা দেয়া হয়। কয়েকটি ঘা দেওয়ার পরই ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সে যন্ত্রণায় কাতরাতে থাকে। তবে ঘটনাস্থলে থাকা চিকিৎসক তাকে সুস্থ করে তোলেন। এরপর তাকে চাবুকের বাকি ঘা দেওয়া হয়।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button