শিরোনামসুস্থ থাকুন

‘দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই

প্রাণঘাতী করোনা ভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ এন্ড কন্ট্রোল প্রিভেনশনের গবেষকরা দাবি করেন, একজন মানুষ দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাদের দাবি পরীক্ষায় ত্রুটির কারণেই দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ২৭৭ জন পাওয়া গেছে যাদের মধ্যে দ্বিতীয়বার করোনা পাওয়া যায়। তবে বিজ্ঞানীরা দাবি করেছেন পরীক্ষার ভুলের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ এন্ড কন্ট্রোল প্রিভেনশনের গবেষকরা জানায়, এইচআইভি এবং গুটিবসন্তের মত রোগের ভাইরাস মানুষের শরীরের কোষের নিউক্লিয়াসের মধ্যে ভেঙ্গে যায় এবং সুপ্ত অবস্থায় বহুদিন থাকতে পারলেও করোনা তেমনটি পারে না। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে সেরে উঠলে কেউ দ্বিতীয়বার আক্রান্ত হবে না—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button