slider

দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন-এস.এম জাহিদ

দৌলতপুর প্রতিনিধি: রবিবার (২২ অক্টোবর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন- মানিকগঞ্জ-১ আসনের আ’লীগের মনােনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.এম জাহিদ।

এসময় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে প্রতিটি মন্দিরে নগদ অর্থ প্রদান করেন তিনি। তিনি এসময় বলেন বাংলাদেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। এ উন্নয়ন ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট দিয়ে শেখ হাসিনা কে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। আমি আপনাদের দুঃখে-কষ্টে পাশে থাকতে চাই।

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক ভিপি ফরহাদ, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, দৌলতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button