slider
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন বাশার

এস.এম নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন সেচ্ছাসেবক লীগের জেলা সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার। এর আগে গত ১৭ অক্টোবর ৫নং ওয়ার্ড মানিকগঞ্জ সদর থেকে বিপুল ভোটে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গতকাল রোববার (১৫ জানুয়ারী) বিকেল ৩ টার দিকে জেলা পরিষদ মিলায়তনে ভোট গ্রহণ শুরু হয়।
ভোটার হিসেবে ভোট দেন ৭ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যরা।
ভোট গ্রহণ শেষে ফলাফলে দেখা যায়, বিপুল ভোটে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন আবুল বাশার, ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন জেলা যুবলীগের যুগ্ন আহবাহক মাহবুবুর রহমান জনি, এবং মহিলা সংরক্ষিত আসন থেকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে শাহিন আফরোজ।




