
কাউছার মিয়া,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দুর্নীতি যদি এলাকা থেকে সড়াতে না পাড়েন, অসহায় মানুষের উপরে যদি আপনার জুলুম অত্যাচার থেকে রক্ষা করতে না পাড়েন,তাহলে কিন্তু আমদের কারও কোন অবস্থান থাকবে না বলে মন্তব্য করেছেন বেসকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুক হাপানিয়া গ্রামে খাল খননের কাজ উদ্ধধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি। তাদের সুখে-দুখে আমাদের সবসময় পাশে থাকতে হবে।
মন্ত্রী বলেন, কোন ভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবেনা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সাধারণ মানুষে পাশে দাঁড়িয়ে তাদের সহযোগীতা করতে হবে।
মন্ত্রী খাল খননের বিষয়ে বলেন, খালে পানির প্রবাহ থাকলে কৃষকের ফসল ফলাতে সেচের জন্য অতিরিক্ত টাকা ব্যয় হবে না। জমিতে একাধীক ফসলসহ ফসলের উৎপাদন বেড়ে যাবে। কম খরচে কৃষকের ফসল উৎপাদ বেড়ে গেলে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। আমরা এরি ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশে খাল খননের কাজ শুরু করেছি।
মন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের পাশে আছি, আপনার কৃষিকাজে মনোযোগি হবেন। যাতে করে আমাদের দেশের ফসলেই আমরা সয়নসম্পন্ন হতে পারি। অন্য দেশ থেকে আমদানি করতে না হয়।
কৃষকরা জানান, তালুক হাপানিয়া গ্রাম দিয়ে বয়ে যাওয়া খালটিতে মাটি পড়ে ভরাট হয়ে গেছে। বর্ষা মাস ছাড়া পানি থাকে না খালটিতে। অথচ এক সময় এই খালের পানিদিয়ে প্রায় ৫ হাজার কৃষক পরিবার তাদের জমিতে ফসল ফলাতেন। পানি না থাকায় এখন জমি প্রাই সময় প্রতিত পড়ে থাকে। খালটি খননের মাধ্যমে সাড়া বছর পানির প্রবাহ থাকলে আমাদের অনেক উপকার হবে ফসল ফলাতে বলে জানান স্থানীয় কৃষকরা।
বিশেষ অতিথির বক্তব্য মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেন-আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কি:মি: খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমার সংসদীয় আসন মানিকগঞ্জ ১ এর দৌলতপুর উপজেলার তালুকহাপানিয়া গ্রামে খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ। মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয় খাল খননের শুভ উদ্বোধন করায় আমারা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার,দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম,থানা অফিসার ইনচার্জ ওসি মো. কমর উদ্দিন । এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তর ও দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




