Uncategorized

দৌলতদিয়ায় এক রুইয়ের দাম ১৭ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে শরীফ ও শাহিন হলদার নামে দুই জেলের জালে ১২ কেজি ওজনের রুই ও ২৫ কেজি ওজনের বাগাইড় মাছ ধরা পড়েছে। বুধবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে মাছ দুটি বিক্রি করতে আনলে মাছ ব্যবসায়ী মো: শাজাহান শেখ ১৭ হাজার টাকায় রুই এবং ২৫ হাজার টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো: শাজাহান শেখ জানান, রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে সারা রাত জাল ফেলে কোনো মাছ না পেলেও ভোরের দিকে শরীফ হলদার জাল ফেলে ১২ কেজি ওজনের রুই এবং শাহিন হলদার ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেন। পরে সকালে তারা মাছ দুটি আড়তে বিক্রির জন্য আনেন। এ সময় ১৫শ’ টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় রুই এবং হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন তিনি।
পরে ১২শ’ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বাঘাইড় মাছ বিক্রি করেন। রুই মাছটি ১৭শ’ টাকা কেজি দরে ঢাকার এক শিল্পপ্রতির কাছে বিক্রি করছেন।
তিনি বলেন, মাছ বিক্রি করতে এখন সময় লাগে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাছের ছবি আপলোড এবং মবোইল নাম্বার দিলেই মোবাইলে যোগাযোগের মাধ্যমে এ রকম বড় বড় মাছ বিক্রি করি। পদ্মা নদীর পানি কমতে থাকায় মাঝে মধ্যেই এখন বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button