slider

দোয়ারাবাজার পুলিশের অভিযানে ৭১টি ভারতীয় গরু উদ্ধার, গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের একটি চৌখশ টিম পৃথক দু’টি অভিযান পরিচালনা করে ৭১টি ভারতীয় ষাড় গরুসহ ১ জন গরু চোরাকারবারিকে গ্রেফতার করেন। আজ সোমবার ২ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার থানাধীন বাঘাহানা গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ মামুন মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৩৪টি ভারতীয় ষাড় গরু উদ্ধারপূর্বক জব্দ করা হয়। হয়। এ সময় গরু চোরাচালানের সাথে জড়িত মোঃ মামুন মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ১০টার দিকে একই গ্রামে রফিকুল ইসলামের টিন ও ত্রিপাল দিয়ে তৈরি অস্থায়ী ঘরে অভিযান পরিচালনা করে আরও ৩৭টি ভারতীয় ষাড় গরু উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরাচালানের সাথে জড়িত রফিকুল ইসলাম (৫২), পিতা-মৃত আব্দুস ছাত্তার, সাং-ধর্মপুর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ নামে একজনসহ ৪/৫ জন অজ্ঞাতনামা চোরাকারবারি পলিয়ে যায়। উদ্ধারকৃত সর্বমোট ৭১টি ভারতীয় ষাড় গরুর আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিগণ পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় গরু বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button