slider

দোহারে সমাজসেবা দিবসে আলোচনা সভা

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল দুপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী আইডি কার্ড বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা মেয়র মো. আলমাছ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথি, দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদীসহ আরও অনেকে। এর আগে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সমাজসেবা কর্মকর্তা মো. তানজিল আহমেদ চৌধুরী।
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button