sliderস্থানিয়

দেশ ও জাতির স্বার্থে জমিয়তের হাতকে শক্তিশালী করুন: মাওলানা আব্দুল মালিক চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের রাজনৈতিক সংকটে জমিয়ত সবসময়ই দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হয়েছে। আগামী দিনে দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক সংকট ও দেশের উন্নয়ন সমৃদ্ধি, দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করতে সবসময় দলের স্বার্থের ঊর্ধে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জমিয়ত কাজ করে যাচ্ছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে ‘৭১-এ স্বাধীনতা সংগ্রাম, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, গত ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামসহ সকল আন্দোলন সংগ্রামে জমিয়ত দেশ এবং জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। তাই দেশ এবং জাতির স্বার্থে জমিয়তের হাতকে শক্তিশালী করুন।

আজ ১১ ডিসেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-১ আসনের খেজুর গাছের প্রার্থী জননেতা মাওলানা আবদুল মালিক চৌধুরী প্রচার মিছিল পরবর্তী কোর্ট পয়েন্টের সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর জমিয়তের অন্যতম সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান এর সভাপতিত্বে, জমিয়ত নেতা মাওলানা হাসান আহমদ ও যুবনেতা হাফেজ আব্দুল করিম দিলদারের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, মহানগর জমিয়তের অন্যতম সহ-সভাপতি মাওলানা মোক্তার আহমদ, মাওলানা মোসাদ্দিক আহমদ, উত্তর জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ওলিউর রহমান, জালালাবাদ ইমাম সমিত সাধারণ সম্পাদক, মাওলানা হুসাইন আহমদ, খতমে নুওয়াত সংরক্ষণ কমিটির সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা সলিম কাসেমী, মহানগর জমিয়তের অন্যতম নেতা ইব্রাহিম সালুটিকরী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ওলিউল্লাহ, এডভোকেট রেজাউল হক, সৈয়দ আব্দুর রহমান জুয়েল, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা মাসউদ আজহার, যুবনেতা আমিনুল ইসলাম, রেজাউল করিম রাজু, হাফিজ মনসুর আহমদ, সিরাজুল ইসলাম, জোবায়ের আহমদ, মুহাম্মদ দিলদার হুসাইন, ছাত্র জমিয়ত নেতা হাফিজ জামিল আহমদ, আবু হানিফ সাদি, আবু তালহা তোফায়েল, হুসাইন আহমদ জাহের, সাকির আলম, মীর আইনুল হক, শরীফ বিন আমিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button