slider

ফেনীতে ইউপি সদস্যর নেতৃত্বে মসজিদ নির্মাণে বাধার অভিযোগ

আবদুল্যাহ রিয়েল,ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ এলাকায় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পলেন উদ্দিন নাডুর নেতৃত্বে এলাকার ৭-৮ জন বখাটের বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, মজিবল হক কেরানী বাড়ী সংলগ্ন ওয়ারিশ সূত্রে মালিকীয় জায়গা মসজিদ নির্মান কাজ শুরু করে মজিবল হক কেরানী বাড়ীর আমেরিকা প্রবাসী ও ইউরোফ প্রবাসিরা। মসজিদ নির্মান কাজে বাধা ও হামলা করে স্থানীয় ইউপি সদস্য নাডুর নেতৃত্বে বখাটেরা।

ফেরদৌস আরা বেগম নামে প্রবাসী পরিবারের একজন জানান মুসুল্লিদের নামাজ পড়ার স্বার্থে ও এলাকাবাসীর স্বার্থে পরিবারের পক্ষ থেকে একটি জামে মসজিদ নির্মানের কাজে আমরা হাত দিই। মসজিদের জমি অবৈধভাবে আত্মসাৎ করার জন্য বাঁধা দিয়ে বিভিন্ন হুমকি সহ মারপিটের ঘটনা ঘটায় নাডু মেম্বারের নেতৃত্বে ৭-৮ জন চিহ্নিত বখাটে ও সন্ত্রাসীরা। আমি পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার চেয়ে সোনাগাজী মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযোগ সুত্রে জানাযায়, ইউপি সদস্য পলেন উদ্দিন নাডুর নেতৃত্বে সন্ত্রাসী ও বখাটে মোঃ সুমন, মোঃ সৌরভ, মোঃ রিয়াদ হোসেন সহ মোট ৭-৮ জন ৫নং চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশে মজিবল হক কেরানী বাড়ী সংলগ্ন ০৭ নং ওয়ার্ডে ওয়ারিশ সূত্রে মালিকীয় জায়গা মসজিদ নির্মান কাজ শুরু করলে ৪ আগষ্ট শুক্রবার সকালে পাম্প মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার সময় বখাটে ও সন্ত্রাসীরা অশালীন ভাষায় গাল মন্দ করে ও মারধর করে।সন্ত্রাসী ও বখাটেরা মারমুখী হয়ে হত্যা সহ লাশ শুম করার হুমকে দেয়। প্রবাসীর পরিবার ও বাড়ির লোকজন মসজিদ নির্মান কে কেন্দ্র করে প্রান নাশের অশংকায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

(সোনাগাজী-দাগনভূঞা) সার্কেল এএসপি তাসলিম হুসাঈন এ বিষয়ে বলেন, আমি নিজেই ঘটনাস্থলেগিয়ে তদন্ত পূর্বক দ্রুত ব্যাবস্থা নিবো।

অভিযুক্ত ইউপি সদস্য নাডু মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে সব অপপ্রচার। আমি মসজিদ নির্মানে বাধা প্রদান করেনি, আমি বলেছি ৩তলা ফাউন্ডেশন না দিয়ে ২তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ নির্মান করতে বলেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button