sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট চার জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট চার জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে দুই জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৯০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৬ জন রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button