বিবিধশিরোনাম

দেশে নিবন্ধিত রোহিঙ্গা এখন ৭ লাখ ৩৮ হাজার

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে রবিবার পর্যন্ত ৭ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নিবন্ধন কার্যক্রমে দায়িত্বরত বাংলাদেশ পার্সপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন এ তথ্য জানান।
গত ১১ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়। উখিয়া-টেকনাফে ৭টি বুথে সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের নিবন্ধনের পাশাপাশি কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
পার্সপোট ও ইমিগ্রেশন কর্মকর্তা আরো জানান, চলতি মাসেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে নতুন ভাবে রোহিঙ্গা আসলে তাদেরকেও নিবন্ধনের আওতায় আনা হবে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button