জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।
আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৫৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। শনাক্তের হার ২২.৬২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন। সুস্থতার হার ৫৭.৭৫ শতাংশ। মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী চারজন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৭২১ জন (৭৯.১৪%) ও নারী ৭১৭ জন (২০.৮৬%)।
বয়স বিশ্লেষণে জানা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১-৩০ একজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ তিনজন, ৫১-৬০ ১০ জন, ৬১-৭০ ১৩ জন, ৭১-৮০ ছয়জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button