জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৪৪

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৫ জন।
এছাড়া, নতুন করে ২ হাজার ৬৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৮৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮০০টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৮৯১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৫১ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৬ শতাংশ।
নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৬৫ জন বা ৭৯.০৩ শতাংশ এবং নারী ৭৬০ জন বা ২০.৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ১২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৪২ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button