জাতীয়শিরোনাম

দেশে একদিনে করোনায় আরো ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ২,৯২৮

বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭ হাজার ৭৫৩ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন।
আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩২৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। শনাক্তের হার ২১.৯১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button