sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে আরও ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু বেড়ে ৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় মৃত্যু হয়েছে এক রোগীর। এ নিয়ে মোট ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেলেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঢাকায় ৪০ ও সারাদেশে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বর্তমানে সারা দেশে সর্বমোট ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২১২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৪ জন ডেঙ্গু ভর্তি রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১ হাজার ৮৭৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩২৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button