Uncategorized
দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আই এম এম এম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের খনজনপুর বি সি এস আই আর ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আই এম এম এম, বি সি এস আই আর ভারপ্রাপ্ত পরিচালক ড.মোহাম্মদ নাজিম জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন আই এম এম এম পিন্সিপাল ইঞ্জিনিয়ার নাহিদ জাহান, প্রিন্সিপাল সায়েন্টফিক অফিসার ড.প্রদীপ কুমার বিশ্বাস, জয়পুরহাট চেম্বার অব কর্মাস এর সভাপতি আনোয়ারুল হক আনু সহ শিল্প উদ্যোগতা ও সাংবাদিকরা।
সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদ গুলো গবেষনা করে কাজে লাগনোর ব্যাপারে আলোচনা করেন বক্তারা।




