slider

দুই যুগে পদার্পণ করছে দাউদকান্দি আল মানার একাডেমি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার নশ্বিপুর আল মানার একাডেমি স্বমহিমায় পদার্পন করতে যাচ্ছে দুই যোগে। ২০০১ সালে নৈতিক শিক্ষা ও বিজ্ঞান সম্মত মেধা আহরনের দীপ্ত প্রেরণায় এই শিক্ষাঙ্গনটির শুভ পথ চলা। সে থেকে আজ পর্যন্ত পেছনে ফিরে তাকায়নি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, করোনা কালীন বিশ্ব প্রতিকূলতার পরও মহান আল্লাহ তায়ালার অশেষ মহিমায় বর্তমানে এখানে রয়েছে ৮৯৩ জন শিক্ষার্থী। পাঠদানের মহান ব্রতের দায়িত্ব পালন করছেন ৪০ জনের শিক্ষক টিম। এখানে প্রধান শিক্ষক মোঃ মহসীন কবির মিয়াজি ও আবুল বাশার মিয়াজি সহ পরিচালক রয়েছে ১০ জন। আল মানার একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আ. ন. ম.আহমদ উল্লাহ। চমৎকার লোকেশন ও মনোরম প্রাকৃতিক পরিবেশে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রতিষ্ঠানটি যেমন পছন্দ শিক্ষার্থীদের, তেমন অভিভাবকদের। মেধা বিকাশের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বরাবরই এগিয়ে যাচ্ছে নশ্বিপুর আল মানার একাডেমি উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে গ্রামীণ এলাকায় এমন শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে শিক্ষা সংশ্লিষ্ট সবাই স্বাচ্ছন্দ বোধ করে। বিশেষ করে নৈতিক শিক্ষার কারনে প্রতিটি শিক্ষার্থী, প্রতিষ্ঠান, শিক্ষক, পরিবার, এবং এলাকার মুখ উজ্জ্বল করে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button