করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কেউবা মানুষকে সচেতন করছেন। কেউবা ত্রাণ দিচেছন। রাস্তায় রাস্তায় মাস্ক-স্যানিটাইজার বিতরণ করছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে তার ঘরেও তুলে দিচ্ছে ছাত্রলীগ। এবার রাজধানীতে চারটি বাড়ির মালিক এই ছাত্রলীগ নেতা বাড়ি ভাড়া না নিয়ে অন্যরকম এক নজির স্থাপন করলেন।
ওই ছাত্রলীগ নেতার নাম মোয়াজ্জেম হোসেন অপু। এক বছর আগে তার বাবা মারা যান। পৈত্রিক সূত্রে এ সম্পত্তির মালিক এখন অপু। তিনিই এসব দেখভাল করছেন এখন। করোনায় তিনি তার ভাড়াটিয়াদের দুই মাসের প্রায় ৮ লাখ টাকা ভাড়া নেননি।
ছাত্রলীগ নেতা অপু জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংসার চালাতে কষ্টের কথা বেশ কয়েকজন ভাড়াটিয়া তাকে জানিয়েছিলেন। দু’দিন পর তিনি ভাড়াটিয়াদের ডেকে বলেছেন, আপনাদের দু’মাসের ভাড়া দেওয়া লাগবে না।এটা শুনে তারা খুব খুশি হয়েছেন। তাদের খুশি দেখে আমারও ভালো লেগেছে। দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।
জানা গেছে, মোয়াজ্জেম হোসেন অপু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের লাগবাগ থানা শাখার সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি লন্ডনের একটি এলসিএলএস এর মাধ্যমে এলএলবি করছেন। বাংলাদেশে থেকেই এলসিএলএস’র মাধ্যমে লন্ডনে এলএলবি পড়ছেন তিনি।
করোনার এই দুযোর্গে ঢাকার অন্যান্য বাড়িওয়ালাদেরও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অপু।




