দুইবার মৃত্যুর পর বেঁচে ওঠা মেয়েটি এখন করোনামুক্ত
করোনা আক্রান্ত ১২ বছরের একটি মেয়েকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানালেন, সে মারা গেছে। শেষকৃত্যের ব্যবস্থা শুরুর পর দেখা যায়, মেয়েটি নড়াচড়া করছে। একবার নয়, মেয়েটিকে দুইবার মৃত বলে ঘোষণা করার পরও আশ্চর্যজনকভাবে সে বেঁচে উঠেছে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কভিংটন শহরে, আর ১২ বছরের মেয়ে ওই মৃত্যুঞ্জয়ী মেয়েটির নাম জুলিয়েট ডেলি।
এধরনের ঘটনা এটি প্রথম নয় উল্লেখ করে মার্কিন স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমেরিকার অনেক শিশু ‘মাল্টি সিস্টেম ইনফ্লেমেটোরি সিনড্রোমে’ আক্রান্ত। এ জন্য করোনা ভাইরাসকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
জুলিয়েট ডেলি মাসখানেক আগে ‘মাল্টি সিস্টেম ইনফ্লেমেটোরি সিনড্রোমে’ আক্রান্ত হয়। প্রথমে কিছু বুঝতে পারেননি জুলিয়েটের অভিভাবকরা। কারণ তার শরীরে কোনও রকম অস্বস্তি বা ভাইরাসের উপসর্গ ছিল না। কিন্তু এর এক সপ্তাহ পর থেকে জ্বর, বমি আর তলপেটে ব্যথা শুরু হয় মেয়েটির।
কয়েক দিন পর জুলিয়েটের অভিভাবকরা লক্ষ্য করেন মেয়ের ঠোঁট নীলচে ফ্যাকাসে হয়ে গিয়েছে। এরপর মেয়েকে নিয়ে তারা ছুটে যান হাসপাতালে চিকিৎসকরা জুলিয়েটকে পরীক্ষা করে দেখেন। তার মধ্যে করোনা ভাইরাসের সাধারণ লক্ষণ দেখতে না পেয়ে অন্যান্য পরীক্ষার পরামর্শ দেন।
ওই হাসপাতালের রেডিয়োলজি বিভাগের প্রধান জেনিফার মনে করেন, জুলিয়েটের হয়তো অ্যাপেন্ডিসাইটিসে বা পাকস্থলীতে কোনও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে। এই অনুমানের ভিত্তিতেই চিকিৎসা শুরু হয়। কিন্তু দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে।
চিকিৎসকরা দেখেন, জুলিয়েটের হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। সাধারণত, মিনিটে ৭০ থেকে ১২০ হৃৎস্পন্দন স্বাভাবিক। সেখানে জুলিয়েটের হৃৎস্পন্দন ছিল মিনিটে মাত্র ৪০ বার। এরপরই তাকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। কিন্তু একটা সময় নিস্তেজ হয়ে যায় জুলিয়েট।
নিয়ম মেনে সব রকম চেষ্টা করে দেখার পর চিকিৎসকরা জুলিয়েটকে মৃত বলে ঘোষণা করেন। শুরু হয় তার শেষকৃত্যের আয়োজন। কিন্তু চিকিৎসকদের চমকে দিয়ে মৃত ঘোষণার মিনিট দশেক পর কেঁপে কেঁপে উঠতে থাকে মেয়েটির শরীর। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তার হৃৎস্পন্দন ফিরে এসেছে।
ওইদিনই দ্বিতীয়বারের মতো কিছুক্ষণের জন্য জুলিয়েটের হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে গেলেও ফের সচল হয়। মেয়েটির ফুসফুসে কোনোভাবে রক্ত ঢুকে যাওয়ার ফলে এমনটা হয়েছে বলে জানান চিকিৎসকরা। এমনটা জুলিয়েটের আরো একবার, মোট দুইবার হয়েছে। তবে শেষ পর্যন্ত দুইবার মৃত্যুর পরে বেঁচে ওঠে মেয়েটি করোনামুক্ত হয়েছে। জুলিয়েট ডেলি এখন সম্পূর্ণ সুস্থ।
চিকিৎসকরা জানান, জুলিয়েটের এই অবস্থার জন্য আসলে দায়ী করোনা ভাইরাসের সংক্রমণ। নিউ ইয়র্ক সিটিতে ১৪৫ টিরও বেশি শিশু এবং নিউ ইয়র্ক রাজ্যে কমপক্ষে প্রায় ৫০ টি বেশি শিশুর মধ্যে হৃদস্পন্দন বন্ধ হয়ে পুনরায় চালু হওয়ার ঘটনা ঘটেছে।




