বিনোদন

দিশা চান ‘দ্রুত’, টাইগার ‘স্লো মোশন মে’!

মুখে স্বীকার না করলেও বি-টাউনের অনুরাগীদের অনুমান, হালের সেনসেশন ‘বাঘি’ তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফ চুটিয়ে প্রেম করছেন। প্রায়ই তাঁদের দুপুরে বা রাতের খাবার খেতে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় দেখা যায়। কিন্তু দিশাকে টাইগার বরাবরই ‘বন্ধু’ বলে আসছেন। তবে এবার সত্যটা জানালেন দিশা। বললেন, বন্ধুর চেয়ে ‘বেশিকিছু’ হতে মুখিয়ে আছেন। কিন্তু…
হ্যাঁ, একটা ‘কিন্তু’ রয়েই গেছে দিশা-টাইগারের সম্পর্কে। সেটি দ্রুতই উতরাতে চান দিশা। টাইগার চান ধীরে।
টাইগারের সঙ্গে নিজের রসায়ন নিয়ে ভারতের বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলার সামনে মুখ খুলেছেন দিশা পাটানি। বলেছেন, কোনো অনিশ্চয়তার মধ্যে না থেকে বন্ধুত্বের চেয়ে বেশি এমন সম্পর্কে জড়াতে চান তিনি। কিন্তু ‘ও খুবই ধীরগতির মানুষ। আমি ওর মন পাওয়ার চেষ্টা করে যাচ্ছি, বলেই যাচ্ছি। আমি জিমন্যাস্টিকস শিখেছি। একটি সিনেমা করেছি, যেখানে অগ্নিবলয়ের মধ্যে ঘুরেছিও। এরপরও ওর মন ভরল না। আমি আর কী করতে পারি?’
‘ও খুব ধীরগতির। কাউকে তো বরফটা ভাঙতে হবে, বলতে হবে। সে ভালো বন্ধু ঠিক আছে, কিন্তু আমি তো বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চাই। ওর মন পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওর সায় পাচ্ছি না,’ বলেন দিশা পাটানি।
এর আগে একই সংবাদমাধ্যমকে টাইগার বলেছিলেন, ‘দিশা খুব ভালো বন্ধু। আমি দিশার সঙ্গে ধীরে এগোতে চাই… স্লো মোশন মে।’
টাইগার শ্রফকে সর্বশেষ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-তে দেখা গিয়েছে। দিশা পাটানিকে আগামীতে সালমান খানের ‘ভারত’ সিনেমায় দেখা যাবে। এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘স্লো মোশন’ গান। এতে হলুদ শাড়ি পরে নেচেগেয়ে চোখ ধাঁধিয়ে দিয়েছেন দিশা।
এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমানের ‘ভারত’। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক এ ছবি। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি।
‘ভারত’-এরপর ‘মালাঙ্গ’ সিনেমায় দেখা যাবে দিশা পাটানিকে। কার্তিক আরিয়ানের সঙ্গেও একটি সিনেমা করবেন তিনি। আর এগুলো শেষে ‘সংঘমিত্র’ সিনেমার কাজ শুরু করবেন দিশা। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button