খেলা
দাদা, আমি নিশ্চিত তুমি পারবে : শচীন

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন দেশটির ক্রিকেট দলে সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আগামী ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করবেন তিনি।
সৌরভের বিসিসিআই সভাপতি হওয়ার খবরে তাকে অভিনন্দন জানাচ্ছেন ক্রিকেট বোদ্ধারা। তাকে শুভেচ্ছা জানালেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
সৌরভকে অভিনন্দন জানাতে সোশ্যাল মিডিয়া টুইটার বেছে নিয়েছেন শচীন। এক টুইটবার্তায় তিনি বলেন, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার জন্য অভিনন্দন, দাদা। আমি নিশ্চিত, তুমি পারবে। যেভাবে দেশের ক্রিকেটের সেবা করে এসেছ, সেভাবেই করে যাবে। নতুন যারা ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিচ্ছ, তাদের প্রতি শুভেচ্ছা রইল।
একসময় দলকে শুভসূচনা এনে দিতে সৌরভের সঙ্গে ওপেনিংয়ে নামতেন শচীন। তাই লিটল মাস্টারের বিশ্বাস, বোর্ডের প্রশাসক হিসেবেও সফল হবেন সৌরভ।




