slider

দাউদকান্দি পৌরভবনের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী ড. মোশাররফের ছবি ভাংচুর

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : গত সোমবার অপরাহ্নে দাউদকান্দি পৌর ভবনে শোভিত সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর ছবি ও নাম ফলক ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। এঘটনায় স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও তিব্র নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠেছে। পৌর কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে সংযম ও আত্মশুদ্ধির মাস। কিন্তুু অতি দুঃখের বিষয় আজ এই রমজান মাসে অল্প কিছুক্ষণ আগে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির নেতৃত্বে এবং একটি দলের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তাদের কিছু চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের সাথে নিয়ে দাউদকান্দি পৌর ভবনে ন্যাক্কারজনক ভাবে প্রবেশ করে পৌর কর্মকর্তা সহ কর্মচারীদের জিম্মি করে হামলা ও ভাঙচুর চালিয়ে দাউদকান্দি পৌরসভার রূপকার ও পৌর ভবনের ভিওি প্রস্তর ও পৌর ভবন উদ্বোধনের নাম ফলক সহ ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের সম্বলিত ছবিটি ভেঙে ফেলেছে। পৌরসভা একটি আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আর উপজেলা পরিষদ আলাদা একটি প্রতিষ্ঠান। কিসের প্রভাবে বা কোন অধিকারে দাউদকান্দি পৌর ভবনে এই কাপুরুষোচিত হামলা করা হলো? এই হামলা ড.খন্দকার মোশাররফ হোসেন সাহেব এর নাম ফলক ও ছবির উপর করা হয়নি বরং মনে করি এটা পৌর মেয়র ও পৌর পরিষদ সহ দাউদকান্দি সমগ্র পৌরবাসিদের উপরই করা হয়েছে।আমি দাউদকান্দি পৌর পরিষদের একজন কাউন্সিলর হিসেবে এবং পৌরসভার নাগরিক হিসেবে এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই। হামলাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে শিক্ষা ও উদাহরণ সৃষ্টি করে গেলেন তা দাউদকান্দিবাসী কোন দিন ভুলেও ক্ষমা করবেন না। যারা এই অপকর্ম করে গেছেন তারা হয়তো ভুলে গেছেন দাউদকান্দি পৌর ভবনটি সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। যদি সিসি টিভি ফুটেজ গায়েব হয়ে যায় তাহলে পৌরবাসি বুঝতে বাকি থাকবে না কে বা কারা জড়িত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button