Uncategorized

দাউদকান্দির অন্যতম মাদরাসায় নবীন বরণ ও সবক ক্লাশ শুরু

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় আলিম পর্যায়ে অন্যতম শিক্ষাঙ্গন শ্রীচাইল মোহাম্মদ পুর মাদরাসায় বৃহস্পতিবার সকালে মাদরাসা মিলনায়তনে নবীন বরণ ও সবক ক্লাশ শুরু হয়েছে। শুকরিয়াঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা সভাপতি প্রফেসর এসএম জাকির হোসেন ভুইয়া। মাদরাসা অধ্যক্ষ মাওলানা হারুন উর রশিদ এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ভুইয়া, সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, মোঃ সুলতান মাহমুদ ও পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ নুরুল আলম খান। এর আগে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষক মন্ডলী ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে সবক পাঠ করান এবং মুনাজাত করেন অধ্যক্ষ মাওলানা হারুন উর রশিদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহণে ইসলামি সংগীত সকলকে মুগ্ধ করে। উল্লেখ্য শ্রীচাইল মোহাম্মদ পুর আলিম মাদরাসা বরাবরই মেধা তালিকায় দাউদকান্দি উপজেলায় শীর্ষ স্থান অর্জন করে জেলায় বেশ আলোচিত হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button