দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন এর ৭৭তম জন্মদিনে আলোচনা ও দোয়া

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর পেন্নাইস্থ বাসভবন প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় রাজধানীর গুলশানস্থ বাসভবন থেকে ভিডিও কলে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে কেক কেটে এবং মিষ্টিমুখ করেন উপস্থিত সকল নেতাকর্মী। এদিকে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলমের বাস ভবন প্রাঙ্গণে অনুরূপ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। অপরদিকে তিতাসে বিএনপি অনুরূপ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এখানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ।




