Uncategorized

দল-মতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে-সৈয়দ আশরাফ

সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ সোমবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শোক দিবসের কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।
আশরাফ বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বজনীনভাবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে। স্বাধীন বাংলায় যতবার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে ততবারই তিনি বাঙালির হৃদয়ে দৃঢ়ভাবে স্থান করে নিয়েছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। দ্রুতই তা কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button