
পতাকা ডেস্ক: জাতীয় ঐক্যমত্য কমিশনে ৩০ টি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে সংলাপ করছে। এখানে বিভিন্ন দলের বিভিন্ন মত, সব বিষয়ে সবাই একমত পোষণ করা দূরহ।সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে দল মতের উর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্যকে প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক।
আজ রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে ব্রিফিংকালে তিনি একথা বলেন।এবি পার্টির প্রতিনিধি দলে আরো ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।
ব্যারিস্টার সানী আরো বলেন, এখানে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মত ও পথ আলাদা। নিজেদের দলীয় এজেন্ডা অনুযায়ী চাইলে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা অধরাই থেকে যাবে। এখানে দলের এজেন্ডার উর্ধ্বে উঠে রাষ্ট্রের চাওয়াকে গুরুত্ব দিতে হবে।সব বিষয়ে একমত হওয়াটা যেমন প্রত্যাশিত নয় ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোকেও রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে ঐক্যমত্যর দিকে যেতে হবে।
আমরা অতীতেও অনেক বড় দলগুলোকে ছাড় দিতে দেখেছি।
তিনি আরো বলেন,আজকের বৈঠকে মূলত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন কে সংবিধিবদ্ধ সতর্কীকরণঃথেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়ে আসার ব্যাপারে ২-১ টি দল বাদে সকল রাজনৈতিক দলই একমত পোষণ করেছেন।




