শিক্ষাশিরোনাম

তোমরা আমাকে ক্ষমা করে দাও : বুয়েট ভিসি

বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মৃত্যুতে নিজের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন ভিসি অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
১১ অক্টোবর, শুক্রবার বিকেলে বুয়েট ক্যাম্পাস অডিটোরিয়ামে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এ ক্ষমা চান।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আবরার আমার সন্তানের মতো ছিল। তোমাদের যেমন কষ্ট লাগছে তার মৃত্যুতে আমারও অনেক খারাপ লেগেছে। এটি আমি মেনে নিতে পারিনি। তার মৃত্যুতে দুঃখ তোমরা পেয়েছ, আমিও পেয়েছি। আমরা সকলেই মর্মাহত।’
তিনি বলেন, ‘আমার কিছুটা ভুল হয়েছে, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার ভুল আমি স্বীকার করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button