Uncategorized

তুরস্ক থেকে বিমান বহর সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি

তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটি থেকে ছয়টি টর্নেডো বিমান সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। জার্মানির সংসদীয় কমিটিকে যখন এ ঘাঁটিতে ঢুকতে দিতে অব্যাহত ভাবে অস্বীকৃতি জানানো হচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো। জার্মান সাময়িকী ডার স্পাইগেল এ খবর দিয়েছে।
জর্দান বা সাইপ্রাসে এ সব বিমান সরিয় নেয়ার সম্ভাব্যতা বিশ্লেষণ করে দেখছে জার্মান সামরিক বাহিনী। ইনজারলিক ঘাঁটিতে ছয়টি টর্নেডো নজরদারি বিমান, একটি জ্বালানি ভরার কাজে ব্যবহৃত বিমান এবং আড়াই শ’ জার্মান সেনা মোতায়েন রয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী কথিত অভিযানের অংশ হিসেবে এ মোতায়েন করেছে বার্লিন।
ডার স্পাইগেল খবরে বলা হয়েছে, ইনজারলিক ঘাঁটি থেকে জার্মান বিমানগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু হলে তাতে নজরদারির বিষয়টি অত্যন্ত দুই মাসের জন্য বন্ধ থাকবে।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তুরস্ক থেকে মিশন অব্যাহত রাখতে চায় তার দেশ। তবে ইনজারলিক ঘাঁটির বিকল্প আছে বলেও জানান তিনি।
এদিকে, জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি দাবি করছে, ইনজারলিক ঘাঁটি থেকে টর্নেডো বিমানগুলো সরিয়ে নিতে হবে। অবিলম্বে বিকল্প ঘাঁটি খুঁজে বের করার আহ্বানও জানিয়েছে দলটি।
এ ছাড়া, জার্মান সংসদীয় কমিটিকে ইনজারলিক ঘাঁটি পরিদর্শনের সুযোগ দেয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জনিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সংসদীয় এ কমিটি জার্মানির সামরিক ব্যয়ের বিষয়ে তদারকি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button