
আড়াই হাজার বছরের পুরনো তুরস্কের একটি শহরে বিক্রি করা হচ্ছে। খবরে বলা, ধন সম্পদ শিকারিদের খপ্পর থেকে শহরটিকে বাঁচানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
একই সাথে শহরটির আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বিভিন্ন অংশ সেটা মেরামত করাও একটা দিক।
১৩৩ হেক্টর বা ৩৩০ একর জমির এই সম্পত্তি এখন ব্যক্তিমালিকানায় রয়েছে। শহরটি প্রাচীন গ্রীসের বারগাইলিয়া।
এর মালিক এর দাম ৩৫ মিলিয়ন লিরা ঘোষণা করেছে বলে তুরস্কের হুরিয়াত নিউজপেপার খবর ছাপিয়েছে।
শহরটির থিয়েটার, প্রাচীন গ্রীসের নগরদুর্গ, মহল্লা এবং আরো গুরুত্বপূর্ণ ইমারাত যেগুলো গ্রেড ওয়ান প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ধরা হয় সেগুলো এখন গবাদিপশুর চারণভূমিতে পরিণত হয়েছে।
বিশাল এক আশ্রম এখন পশুর থাকার জায়গা হিসেবে ব্যবহার হচ্ছে।
এখানকার একজন মালিক হুসেইন ইউকপিনার বলেছেন, তিনি একা এই প্রাচীন নগরীটি রক্ষা করতে পারছেন না, তাই এখন সরকারকে আহ্বান জানাচ্ছেন যাতে করে সরকার পদক্ষেপ নেয়।




