তুমব্রু উদীয়মান ক্রীড়া সংগঠনকে হারিয়ে ঘুমধুম ফ্রেন্ডশীফ বন্ডিং গ্রুপ ফাইনালে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বান্দরবান জেলায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অনুষ্ঠিত মরহুম মাস্টার জহির আহমেদ স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে তুমব্রু_উদীয়মান_ক্রীড়া_সংগঠন বনাম ঘুমধুম_ফ্রেন্ডশীফ_বন্ডিং_গ্রুপের সেমিফাইনাল রাত ৯টায় অনুষ্ঠিত হয়। এবং টচে জিতে ঘুমধুম_ফ্রেন্ডশীফ_বন্ডিং_গ্রুপ ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
১৪ জানুয়ারি নাইট শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ছয় ওভারে মোট ৪৮ বলে ঘুমধুম_ফ্রেন্ডশীফ_বন্ডিং_গ্রুপ সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে।
দ্বিতীয়া ইনিংসচে ৯১ রানের টার্গেট নিয়ে জয়ের লক্ষে ব্যাটকরতে মাঠে নামে তুমব্রু_উদীয়মান_ক্রীড়া_সংগঠনের হয়ে, মোঃ আয়াছ, রাশেদুল হাসান, মাহমুদুল হাসান, জসিম উদ্দিন, মোঃ হাসেম, হেলাল। তবে ঘুমধুম_ফ্রেন্ডশীফ_বন্ডিং_গ্রুপের দুর্দান্ত বলিং এবঙ ফিল্ডিংয়ের দরুন ৫ ওভার ১ বলে মাত্র ৭১ রানের মধ্যে উদীয়মান_ক্রীড়া_সংগঠনের সবকটি উইকেটের পতন ঘটিয়ে ঘুমধুম_ফ্রেন্ডশীফ_বন্ডিং_গ্রুপের ফাইনাল নিশ্চিত করে নিয়েছে।
তুমব্রু_উদীয়মান_ক্রীড়া_সংগঠন দলের অধিনায়ক মোঃ জসিম উদ্দিন বলেন, খেলার নিয়ম অনুসারে যদি সেমিফাইনাল পরিচালিত হলে উদীয়মান_ক্রীড়া_সংগঠনের ফাইনাল সূনিশ্চিত হতো। তিনি আরো বলেন, কমিটির
প্রতিটি ব্যক্তি যখন খেলোয়াড় হয় ঠিক তখনিই খেলার নিয়মাবলীর ধারাগুলো পরিপন্থী হয়। পরিশেষে জসিম উদ্দিন ঘুমধুম_ফ্রেন্ডশীফ_বন্ডিং_গ্রুপের সকল খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়।




