জাতীয়শিরোনাম

তীব্র যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

তীব্র যানজটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাসের ছাদ ও ট্রাকে থাকা যাত্রীরা।
৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরের পর শুরু হওয়া এ যানজট ৯ সেপ্টেম্বর শনিবার সকালে মহাসড়কের উভয়মুখী যানবাহন চলাচল প্রায় স্থবির করে দেয়। সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ পাঁচ মিনিটের বৃষ্টি হলে ভোগান্তি আরও বেড়ে যায়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার দিকে যানবাহন চললেও টাঙ্গাইলের দিকে যান চলছে না। মহাসড়কে চালকেরা যানবাহন নিয়ম মেনে চালাচ্ছেন না। চালকেরা একটু সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ছেন।ফলে যানজট প্রকট আকার ধারণ করেছে।
পবিত্র ঈদুল আযহা শেষে গত তিন দিন ধরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button