বিনোদন

তিন লাক্সসুন্দরীর প্রথম

তিন লাক্সসুন্দরী জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম ও মীম মানতাসা। তিন জনই বেশ ব্যস্ত আছেন নতুন নতুন কাজ নিয়ে। তবে এবারই প্রথমবারের মত এক সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এই তিন লাক্সসুন্দরী।
‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ শিরোনামের ওয়েব সিরিজে এক সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা।ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে এশিয়াটিক থ্রিসিক্সটির অঙ্গ প্রতিষ্ঠান গুড কোম্পানি লিমিটেড।মারুফ রেহমানের লিখা গল্পে ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ।
শনিবার থেকে ওয়েব সিরিজটি গ্রমীণফোনের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রচার শুরু হয়েছে। এই উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছিল এক প্রিমিয়ার শো-এর। প্রিমিয়ারের আগে পরিচালক অনিমেষ আইচ সবাইকে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ দেখার জন্য অনুরোধ জানান।
তিনি আরও জানান, রহস্যঘেরা একটি গল্প নিয়ে এই ওয়েব সিরিজ। যে গল্পের প্রথমেই দেখা যায় খুন। পরে আরও একটা। দ্বিতীয়বার খুন হন জান্নাতুল মাওয়া নামে একজন সংসদ সদস্য। এই চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা।
তিন লাক্সসুন্দরী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তাহসান খান, আফরান নিশো, সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, মামনুন হাসান ইমন, শিল্পী সরকার অপুসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button